জগতের পুরোহিত তুমি- তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে।
ফুলে ফুলে করে কোলাকুলি, গলাগলি অরুণে উষায়।মেঘ দেখে মেঘ ছুটে আসে, তারাটি তারার পানে চায়।
পূর্ণ হল তোমার নিয়ম, প্রভু হে, তোমারি হল জয়-
তোমার কৃপায় এক হল আজি এই যুগলহৃদয়।
যে হাতে দিয়েছ তুমি বেঁধে শশধরে ধরার প্রণয়ে
সেই হাতে বাঁধিয়াছ তুমি এই দুটি হৃদয়ে হৃদয়ে।
জগত গাহিছে জয়-জয়, উঠেছে হরষকোলাহল,
প্রেমের বাতাস বহিতেছে- ছুটিতেছে প্রেমপরিমল।
পাখিরা গাও গো গান, কহো বায়ু চরাচরময়-
মহেশের প্রেমের জগতে প্রেমের হইল আজি জয়।।
জগতের পুরোহিত তুমি
- Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 125
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো
- Sub Title: আনো জানো তব মল্লারমন্দ্রিত বীন
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
- Sub Title: রাঙা চরণতলে নেচে নেচে
হৃদয়ের মণি আদরিণী মোর, আয় লো কাছে আয়
- Sub Title: মিশাবি জোছনাহাসি রাশি রাশি মৃদু মধু জোছনায়
দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো, প্রভু
- Sub Title: দুজনে যাহারা চলেছে তাদের তুমি রাখো প্রভু সাথে রাখো
এত ফুল কে ফোটালে কাননে
- Sub Title: লতাপাতায় এত হাসি -তরঙ্গ মরি কে ওঠালে
আজ বুঝি আইল প্রিয়তম
- Sub Title: কত দিন পরে মন মাতিল গানে
দুয়ারে বসে আছি প্রভু, সারা বেলা
- Sub Title: সংসারে কী আছে হে হৃদয় না পূরে-
এবেলা ডাক পড়েছে কোন্খানে
- Sub Title: ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে
মোরা চলব না। মুকুল ঝরে ঝরুক, মোরা ফলব না
- Sub Title: মুকুল ঝরে ঝরুক মোরা ফলব না
দখিন হাওয়া, জাগো জাগো
- Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো
চিঁড়েতন হর্তন ইস্কাবন
- Sub Title: অতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
- Sub Title: ঢালিতেছ এত সুখ ভেঙে গেল- গেল বুক-
বাংলা
English