সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার,
নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই।।
চৌদিকে বিষাদঘোরে ঘেরিয়া ফেলেছে মোরে,তোমার আনন্দমুখ হৃদয়ে দেখিতে পাই।।
ফেলিয়া শোকের ছায়া মৃত্যু ফিরে পায় পায়,
যতনের ধন যত কেড়ে কেড়ে নিয়ে যায়।
তবু সে মৃত্যুর মাঝে অমৃতমুরতি রাজে,
মৃত্যুশোক পরিহরি ওই মুখপানে চাই।।
তোমার আশ্বাসবাণী শুনিতে পেয়েছি প্রভু,
মিছে ভয় মিছে শোক আর করিব না কভু।
হৃদয়ের ব্যথা কব, অমৃত যাচিয়া লব-
তোমার অভয়-কোলে পেয়েছি পেয়েছি ঠাঁই।।
সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার
- Sub Title: নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 128
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে
- Sub Title: আমার মেঠো ফুলের পাশাপাশি
এ কী হরষ হেরি কাননে
- Sub Title: পরান আকুল স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে
জয় তব হোক জয়
- Sub Title: স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয়
আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে
- Sub Title: নিদ্রাবিহীন গগনতলে
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
- Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
ফিরায়ো না মুখখানি
- Sub Title: ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী
আইল শান্ত সন্ধ্যা
- Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা
উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি
- Sub Title: মনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি
আমাদের খেপিয়ে বেড়ায় যে
- Sub Title: ছুটল বেগে ফাগুন-হাওয়া কোন্ খ্যাপামির নেশায় পাওয়া
একদা প্রাতে কুঞ্জতলে কুঞ্জতলে অন্ধ বালিকা
- Sub Title: পত্রপুটে আনিয়া দিল পুষ্পমালিকা
গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে
- Sub Title: বিসরি ত্রাস লোকলাজে সজনি আও আও লো
ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী
- Sub Title: হাসি খেলি রে মনের সুখে
বাংলা
English