"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’
সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’
  • Sub Title: দুষিয়া তাহারে রুষিয়া কহি ‘যাও!’

সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’
দুষিয়া তাহারে রুষিয়া কহি, ‘যাও!’
সখী ওলো সখী, সত্য করিয়া বলি, তবু সে গেল না চলি।

দাঁড়ালো সমুখে; কহিনু তাহারে, ‘সরো!’
ধরিল দু হাত; কহিনু, ‘আহা, কী কর!’
সখী ওলো সখী, মিছে না কহিব তোরে, তবু ছাড়িল না মোরে

শ্রুতিমূলে মুখ আনিল সে মিছিমিছি।
নয়ন বাঁকায়ে কহিনু তাহারে, ‘ছি ছি!’
সখী ওলো সখী, কহি লো শপথ ক’রে তবু সে গেল না স’রে।

অধরে কপোল পরশ করিল তবু।
কাঁপিয়া কহিনু, ‘এমন দেখি নি কভু।’
সখী ওলো সখী, একি তার বিবেচনা, তবু মুখ ফিরালো না।

আপন মালাটি আমারে পরায়ে দিল।
কহিনু তাহারে, ‘মালায় কী কাজ ছিল!’
সখী ওলো সখী, নাহি তার লাজ ভয়, মিছে তারে অনুনয়।।

আমার মালাটি চলিল গলায় লয়ে।
চাহি তার পানে রহিনু অবাক হয়ে।
সখী ওলো সখী, ভাসিতেছি আঁখিনীরে- কেন সে এল না ফিরে।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো শারদ প্রাতে

আমার রাত পোহালো শারদ প্রাতে

  • Sub Title: বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে
প্রভু, খেলেছি অনেক খেলা
প্রভু, খেলেছি অনেক খেলা

প্রভু, খেলেছি অনেক খেলা

  • Sub Title: শ্রান্ত হৃদয়ে হে তোমারি প্রসাদ চাহি
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে

নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে

  • Sub Title: স্নিগ্ধ সুশান্ত নমো হে নমো নমো হে নমো হে
আনন্দ তুমি স্বামি
আনন্দ তুমি স্বামি

আনন্দ তুমি স্বামি

  • Sub Title: তুমি হে মহাসুন্দর জীবননাথ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated