তরুতলে ছিন্নবৃন্ত মালতী ফুল-
মুদিয়া আসিছে আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার।।
শুষ্ক তৃণরাশি-মাঝে একেলা পড়িয়া,চারি দিকে কেহ নাই আর- নিরদয় অসীম সংসার।।
কে আছে গো দিবে তার তৃষিত অধরে
একবিন্দু শিশিরের কণা- কেহ না, কেহ না।।
মধুকর কাছে এসে বলে, ‘মধু কই। মধু চাই, চাই।’
ধীরে ধীরে নিশ্বাস ফেলিয়া ফুল বলে, কিছু নাই, নাই।।
‘ফুলবালা, পরিমল দাও’ বায়ু আসি কহিতেছে কাছে।
মলিন বদন ফিরাইয়া ফুল বলে, ‘আর কী বা আছে।’
মধ্যাহ্নকিরণ চারি দিকে খরদৃষ্টে চেয়ে অনিমিখে-
ফুলটির মৃদু প্রাণ হায়,
ধীরে ধীরে শুকাইয়া যায়।।
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
- Sub Title: মুদিয়া আসিছে আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 121
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়
- Sub Title: তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পায়
তুমি তো সেই যাবেই চ’লে কিছু তো না রবে বাকি
- Sub Title: আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি
হা, কে বলে দেবে সে ভালোবাসে কি মোরে
- Sub Title: কভু বা সে হেসে চায় কভু মুখ ফিরায়ে লয়
ধীরে ধীরে প্রাণে আমার এসো হে
- Sub Title: মধুর হাসিয়ে ভালোবেসো হে
এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে
- Sub Title: চিত্ত বিকাশিবে চরণ ঘিরে
বলো বলো, বন্ধু, বলো তিনি তোমার কানে কানে
- Sub Title: নাম ধরে ডাক দিয়ে গেছেন ঝড়-বাদলের মধ্যখানে
রাজরাজেন্দ্র জয় জয়তু জয় হে
- Sub Title: ব্যাপ্ত পরতাপ তব বিশ্বময় হে
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ
- Sub Title: ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ
আন্মনা আন্মনা
- Sub Title: তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না
তোমার আসন পাতব কোথায় হে অতিথি
- Sub Title: ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি
হৃদয়-আবরণ খুলে গেল
- Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে
এ কী মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে
- Sub Title: আমার সয় না সয় না সয় না প্রাণে কিছুতে সয় না যে
বাংলা
English