"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ
দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ
  • Sub Title: কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত

দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ।
কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত।।
প্রাণেশ, তোমার প্রেম অনন্ত জাগাক হৃদয়ে চিরবসন্ত,

যুগল প্রাণের মধুর মিলনে করো হে করুণনয়নপাত।।
সংসারপথ দীর্ঘ দারুণ, বাহিরিবে দুটি পান্থ তরুণ,
আজিকে তোমার প্রসাদ-অরুণ করুক প্রকাশ নব প্রভাত।
তব মঙ্গল, তব মহত্ত্ব, তোমারি মাধুরী, তোমারি সত্য-
দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো

আজি সাঁঝের যমুনায় গো

  • Sub Title: তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো
আমরা তারেই জানি তারেই
আমরা তারেই জানি তারেই

আমরা তারেই জানি তারেই

  • Sub Title: তারেই করি টানাটানি দিবারাতি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated