হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ।
তোমার সুরসুরধুনীর ধারায় করাও আমায় স্নান।।
জাগাক তারি মৃদঙ্গরোল, রক্তে তুলুক তরঙ্গদোল,অঙ্গ হতে ফেলুক ধুয়ে সকল অসম্মান-
সব কোলাহল দিক্ ডুবায়ে তাহার কলতান।।
সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা-
সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা।
তোমার গানের পদ্মবনে আবার ডাকো নিমন্ত্রণে-
তারি গোপন সুধাকণা আবার করাও পান,
তারি রেণুর তিলকলেখা আমায় করো দান।।
হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ
- Sub Title: তোমার সুরসুরধুনীর ধারায় করাও আমায় স্নান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 145
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার
- Sub Title: তোমার আপন রাগে তোমার গোপন রাগে
আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি
- Sub Title: এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ
চলিয়াছি গৃহ-পানে
- Sub Title: ডেকে লও ডেকে লও বড়ো শ্রান্ত মন প্রাণ
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন
- Sub Title: সংসার মোরে মহামোহঘরে ছিল সদা ঘিরে সঘন
সখি লো, সখি লো, নিকরুণ মাধব মথুরাপুর যব যায়
- Sub Title: করল বিষম পণ মানিনী রাধা রোয়বে না সো না দিবে বাধা
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে
- Sub Title: স্নিগ্ধ সুশান্ত নমো হে নমো নমো হে নমো হে
জয় তব হোক জয়
- Sub Title: স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয়
আনন্দগান উঠুক তবে বাজি
- Sub Title: এবার আমার ব্যথার বাঁশিতে
এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
- Sub Title: সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে
আমি স্বপনে রয়েছি ভোর
- Sub Title: আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি
যাত্রী আমি ওরে
- Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
তোমায় সাজাব যতনে কুসুমে রতনে
- Sub Title: কেয়ুরে কঙ্কণে কুঙ্কুমে চন্দনে
বাংলা
English