আজ আমার অন্তরে কী হলো গো সই।
আজ ঘুমের ঘোরে চাঁদ-গৌর হেরে
ওগো আমি যেন আজ আমি নই।।আজ আমার গৌরপদে মন মজিল
আর কিছু লাগে না ভালো
সদাই মনের চিন্তা ঐ।
আমার সর্বস্বধন গৌরধন, সে ধন সাধন
কীসে পাইগো তাই শুধাই।।যদি মরি গৌর বিচ্ছেদ-বাণে
গৌরনাম শুনাইও কানে
সর্বাঙ্গে লেখ নামের বই।
এই বর দে গো সবে, আমি জনমে জনমে
যেন ঐ গৌরপদে দাসী হই।।বন পোড়ে তো সবাই দেখে
মনের আগুন কে বা দেখে
আমার রসরাজ চৈতন্য বৈ।
গোপীর এমনি দশা, ও কি মরণদশা
অবোধ লালন রে তোর সে-ভাব কই।।
আজ আমার অন্তরে কী হলো গো সঁই
- Sub Title: আজ আমার অন্তরে কী হলো গো সঁই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 6684
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মানুষ গুরু নিষ্ঠা যার
- Sub Title: সর্ব সাধন সিদ্ধ হয় তার
তোমা ছাড়া বলো কবে রাই
- Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই
বল রে বলাই, তোদের ধরম কেমন হারে
- Sub Title: তোরা বলিস চিরকাল
সব লোকে কয় লালন কী জাত সংসারে
- Sub Title: সব লোকে কয় লালন কী জাত সংসারে
দয়াল তোমার নাম নিয়ে
- Sub Title: তরণী ভাসাইলাম যমুনায়
আপনার আপন খবর নাই
- Sub Title: গগনের চাঁদ ধরব বলে
গোসাঁইর ভাব যেহি ধারা
- Sub Title: আছে সাধু শাস্ত্রে তার
জান গা পদ্ম নিরূপণ
- Sub Title: কোন পদ্মে গুরুর আসন
আগে কে জানে গো এমন হবে
- Sub Title: গৌরপ্রেম করে আমার
আয় চলে আয় দিন বয়ে যায়
- Sub Title: যাবি যদি নিত্য ভুবনে
মনের বিয়োগ জানে তারা
- Sub Title: আশেকে উন্মত্ত যারা
বিষম রাগের করণ করা
- Sub Title: চন্দ্রকান্ত যোগ মাসান্ত জানে কেবল রসিক যারা
বাংলা
English