"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

এমন মানবজনম আর কি হবে
এমন মানবজনম আর কি হবে
  • Sub Title: মন যা করো ত্বরায় করো এই ভবে

এমন মানব জনম আর কি হবে
মন যা করো ত্বরায় করো এই ভবে।।

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উত্তম কিছু নাই
দেব-দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে এই মানবে।।

কত ভাগ্যের ফলে না জানি
পেয়েছ এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায়, তোমার সুধারাই
যেন ভারা না ডোবে।।

মানুষে করতে মাধুর্য ভজন
তাইতে মানবরূপে গঠলেন নিরঞ্জন
এবার ঠকলে আর না দেখি কিনার
লালন কয় কাতরভাবে।।

শিল্পীঃ- রুনা লায়লা

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 খুঁজে ধন পাই কি মতে
খুঁজে ধন পাই কি মতে

খুঁজে ধন পাই কি মতে

  • Sub Title: পরের হাতে ঘরের কলকাটি।১
নাপাকে পাক হয় কেমনে
নাপাকে পাক হয় কেমনে

নাপাকে পাক হয় কেমনে

  • Sub Title: জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated