কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
এই লীলার অন্ত পাইনে রে।
দেখেশুনে ভাবছি মনেকথা কই কারে।।
আমরা দেখে এই গৌর চাঁদ
ধরবো বলে পেতেছি ফাঁদ
আবার কোন চাঁদেতে এ চাঁদের
মন হারে।।জীবেরে কি ভুল দিতে পারে সবায়
গৌর চাঁদ এক চাঁদের কথা কয়
পাইনে এবার কি ভাব উহার
অন্তরে।।এ চাঁদে সে চাঁদে করে ভাবনা
মন আমার আজ হলো দোটানা
বলছে লালন পলাম এখন
কী ঘোরে।।
গৌর চাঁদ
- Sub Title: কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 7271
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
নারীর এত মান ভাল নয়, ও রাই কিশোরী
- Sub Title: যত সাধে শ্যাম, আরো মান বাড়াও ভারি
বেঁজো নারীর ছেলে ম’লো এ কী হলো দায়
- Sub Title: মরা ছেলের কান্না দেখে মোল্লাজী ডরায়
যাঁরে প্রেমে বাধ্য করেছি
- Sub Title: তাঁরে কি আর আগলে রেখেছি
ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে
- Sub Title: সেই যে কথার পাইনে বিচার
সমুদ্রের কিনারে থেকে
- Sub Title: ওরে বিধি হায়রে বিধি
মেরে সাঁইর ভাবুক যারা
- Sub Title: তাদের ভাবের ভূষণ যায় ধরা
কী কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়
- Sub Title: এক এক দেশের এক এক ভাষা
কী ছার মানে মজে কৃষ্ণধনকে চিন না
- Sub Title: থাক থাক ওগো প্যারী
সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয়
- Sub Title: সাধুর সঙ্গ নেয়া মাত্র কৃষ্ণপ্রাপ্ত হয়
মরে ডুবতে পারলে হয়
- Sub Title: যদি মরা ভেসে উঠে কিসে ফল তায়
আয় গো যাই নবীর দ্বীনে
- Sub Title: দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
দয়াল, তোমার বৈ আর জানি না
- Sub Title: তোবা গাছের(১) সন্ধান পেলেম না
বাংলা
English