"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আগে মন সাজো প্রকৃতি
আগে মন সাজো প্রকৃতি
  • Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো

আগে মন সাজো প্রকৃতি।
প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
উর্ধ্ব হবে দেহের রতি।।

যে আছে ষড়দলে
সাধ তাঁর উল্টো কলে
যদি সে সাধনবলে যায় দ্বিদলে
উঠবে জ্বলে জ্যোতি।।

অনাত্ম নিবৃত্তি হলে
নিষ্ঠারতি বলে
কামব্রহ্মাণ্ড সাকার মূলে
উদয় হবে গুরুমূর্তি।।

বৈদিক এক সাধন আছে
তারে রাখো আগে পাছে
সেই সাধন করতে গেলে
গুরু হয় নিজপতি।।

তার পরে এক সাধন আছে
সে সাধন বড়োই বেজাতে
অধীন লালন বলে মনরে
আমার হবে কোন গতি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আর আমারে মারিস নে মা
আর আমারে মারিস নে মা

আর আমারে মারিস নে মা

  • Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না
সে-ধন কি চাইলে মেলে
সে-ধন কি চাইলে মেলে

সে-ধন কি চাইলে মেলে

  • Sub Title: হরি-ভক্তের অধীনে কালে কালে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated