"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মুল হারালাম লাভ করতে এসে
মুল হারালাম লাভ করতে এসে
  • Sub Title: দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে

আমি মূল হারালাম লাভ করতে এসে
দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে৷৷

গলুই ভাঙ্গা জলই খসা
বরাবরই এমনি দশা
গাব কালিতে যায় না কষা
ভেবে না পাই দিশে৷৷

কতই ছুতোর ডেকে আনি
সারিতে এই ভাঙ্গা তরনী
এক জায়গা খোঁচ গড়তে অমনি
আর এক জায়গা যায় ফেঁসে৷৷

যে ছুতরের নৌকা গঠন
তারে যদি পেতাম এখন
লালন বলে মনের মতন
সারতাম নৌকা তার কাছে৷৷

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এমন সমাজ কবে গো সৃজন হবে
এমন সমাজ কবে গো সৃজন হবে

এমন সমাজ কবে গো সৃজন হবে

  • Sub Title: যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated