"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

প্রেমবাজারে কে যাবি তোরা আয় গো আয়
প্রেমবাজারে কে যাবি তোরা আয় গো আয়
  • Sub Title: প্রেমের গুরু কল্পতরু প্রেমরসে মেতে রয়

প্রেমবাজারে কে যাবি তোরা আয় গো আয়।
প্রেমের গুরু কল্পতরু প্রেমরসে মেতে রয়।।

প্রেমের রাজা মদনমোহন
নিহেতু প্রেম সাধনে ধরে
শ্যাম রাধার যুগল চরণ;
প্রেমের সহচরী হয় গোপীগণ
গোপীর দ্বারে বাঁধা হয়।।

অবিম্বু উথলিয়ে নীর
পুরুষ-প্রকৃতি হরে কার
দোহার প্রেমশৃঙ্গার;
প্রেমশৃঙ্গারে উভয় মেতে
শেষে লেনাদেনা হয়।।

নির্মল প্রেম করে সাধন
শম্ভুরসে করে স্থিতি
সামান্য রতি নিরূপণ;
সিরাজ সাঁই কয় শোন রে লালন
তাতে শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হয়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যদি উজান বাঁকে তুলসী ধায়
যদি উজান বাঁকে তুলসী ধায়

যদি উজান বাঁকে তুলসী ধায়

  • Sub Title: খাঁটি তার পূজা বটে চরণচাঁদে পায়
 কি শোভা দ্বি-দলময়
কি শোভা দ্বি-দলময়

কি শোভা দ্বি-দলময়

  • Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া
সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা

সাঁই আমার কখন খেলে কোন খেলা

  • Sub Title: জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা
 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated