শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।মণিহারা ফণির মতন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম মন্ত্রটি
চিত্রগুপ্তী তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুই মদন-রসে বেড়াস ঘুরে
সে প্রেম মনে কৈ দাঁড়ায়।।——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৫-৭৬
কথান্তর :
শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।মণিহারা ফণি যেমন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম-মন্ত্রটি
চিত্রগুপ্ত তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুমি মদন-রসে বেড়াও ঘুরে
সে প্রেম সনে কই দাঁড়ায়।।লালন-গীতিকা, পৃষ্ঠা ১১৫-১৬; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৪৪
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে আভোগ স্তবকটি এভাবে লেখা হয়েছে :
সিরাজ সাঁই কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
মদন-রসে বেড়াও ঘুরে
সে ভাব তোমার কই দাঁড়ায়।। – পৃষ্ঠা ৩০৮
শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
- Sub Title: মুখে ক’ক বা না ক’ক
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 168
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
কাফে কালু বালা কুলহু আল্লা
- Sub Title: লা শরিক সে পাক জাতে
চাতক বাঁচে কেমনে
- Sub Title: মেঘের বরিষণ বিনে
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
গুরুশিষ্য হয় যদি একতার
- Sub Title: শমন বলে কী ভয়রে আর
যার ভাবে মুড়েছি মাথা
- Sub Title: সে জানে আর আমি জানি
প্যারী, ক্ষম অপরাধ আমার
- Sub Title: মান-তরঙ্গে কর পার
তিন পাগলে হলো মেলা নদে এসে
- Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
হায় কি আজব কল বটে
- Sub Title: কি ইসারায় টিপে দেয়
জেনে নামাজ পড়ো হে মোমিনগণ
- Sub Title: জেনে পড়লে নামাজ
চাতক স্বভাব না হলে
- Sub Title: মুখের কথায় কি মেলে
সহজ আলক নবি
- Sub Title: দেহের ভিতর চৌদ্দ ভুবন
আগে জান না ও মনুরায়
- Sub Title: বাজি হারিলে তখন
বাংলা
English