"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

 মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা
মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা
  • Sub Title: জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা

মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা।
জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা।।

সেবা মূল করণ তারি
না পেয়ে কার সেবা করি
আন্দাজি হাতড়িয়ে ফিরি
কথায় লতাপাতা।।১
সাধন জোরে এ ভাব যায়
সে রূপ চক্ষে হবে নেহার
তারই বটে সেরূপ আমার
মেলে যথাতথা।।

ভজে পাই কি পেয়ে ভজি
কি ভজনে হয় সে রাজি
সিরাজ সাঁই কয় কি আন্দাজি
লালন মুড়ায় মাথা।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ৬২
কথান্তর:
১. কথার পাতা – বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৯-২০

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 এবার কি সাধনে শমন-জ্বালা যায়
এবার কি সাধনে শমন-জ্বালা যায়

এবার কি সাধনে শমন-জ্বালা যায়

  • Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated