"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

 গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়
গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়
  • Sub Title: এখন আমার প্রাণ বাঁচা ভার, করি কি উপায়

গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়
এখন আমার প্রাণ বাঁচা ভার, করি কি উপায়

ইন্দ্র বারি শাসিত করে
উজান ভাটা বাইতে পারে
সে ভাব আমার নাই অন্তরে
কোট সাধি কথায়।
একে সে প্রেম-নদীর জলে
থায় মেলে না নোঙ্গর ফেলে
বেহুসারি নাইতে গেলে
কাম-কুমীরে খায়।
গৌর প্রেমের এমনি লেটা
আসতে ভাটা যেতে ভাটা
বুঝে মুড়ালাম মাথা
অধীন লালন কয়।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১০৯; লালন-গীতিকা, পৃ. ১১৩; বাউল কবি লালন শাহ, পৃ. ২৯৫
(এখানে অন্তরা-সঞ্চারীর স্থান-বদল হয়েছে। আভোগের ২য় চরণ “আসতে বাধা যেতে বাধা”- এরূপে লেখা হয়েছে।); লালন-সঙ্গীত, পৃ. ২৫০ ( এখানেও শব্দগত কিছু কথান্তর আছে।)

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

চল যাই আনন্দের বাজারে
চল যাই আনন্দের বাজারে

চল যাই আনন্দের বাজারে

  • Sub Title: চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে
নবী দিনের রাসুল খোদার মকবুল
নবী দিনের রাসুল খোদার মকবুল

নবী দিনের রাসুল খোদার মশগুল

  • Sub Title: ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated