“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী

মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী

বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।।

বিষয় ছাড়িয়ে কবে
আমার মন শান্ত হবে।
আমি কবে সে চরণ করিব স্মরণ
যাতে শীতল হবে তাপিত পরানি।।

কোনদিন শ্মশানবাসী হব
কি ধন সঙ্গে লয়ে যাব।
কি করি কি কই ভূতের বোঝা বই
একদিন ভাবলাম না গুরুর বানী।।

অনিত্য দেহেতে বাসা
তাইতে এত আশার আশা।
লালন ফকির বলে দেহ নিত্য হলে
আর কতো কি করতাম না জানি।।

শিল্পীঃ- পাগলা বাবলু

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন