“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

মন বিবাগী বাগ মানে না রে
মন বিবাগী বাগ মানে না রে

যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে

মন বিবাগী বাগ মানে না রে।
যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে।।

কিসে হবে আমার ভজন সাধন
মন হল না আমার মনেরই মতন
দেখে শিমুল ফুল
সদাই বেয়াকুল
(মনকে) বুঝাইতে নারি জনম ভরে।।

মনের গুনে কেহ মহাজন হয়
ঠাকুর হয়ে কেহ নিত্য পূজা খায়
আমার এই মনে তো
আমার করলে হত
দুকূলো হারাইলাম মনেরই ফেরে।।

মনের মত মনকে পেলাম না
কিরূপে আজ করি সাধনা
লালন বলে, আমি
হলাম পাতালগামী
কি করিতে এসে, গেলাম কি করে।।

শিল্পীঃ- পান্না

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন