“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

যার ভাবে মুড়েছি মাথা
যার ভাবে মুড়েছি মাথা

সে জানে আর আমি জানি

সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা।।

মনের কথা রাখবো মনে
বলবো না তা কারো সনে।
ঋণ শুধিব কতদিনে
সদাই আমার সেই চিন্তা।।

সুখের কথা বোঝে সুখী
দুঃখের কথা বোঝে দুখী।
পাগল বোঝে পাগলের বোল
অন্যে কি বুঝিবে তা।।

যারে ছিদাম তোরা দুই ভাই
আমার বদহাল শুনে কাজ নাই।
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন