“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার
প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার

লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র ঠিক হয়ে বয় ঘাটের পড়

প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার।
লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র
ঠিক হয়ে বয় ঘাটের পড়।।

পাকায়ে রাগের সুতা, ছয় তারে করি একতা
ভাবের টোপ গেঁথে দাও সেথে
নিচেই সাড়া পেলে পরে
উঠবে ভেসে একান্তরে।।

সেই নদী পুরা জল, সদা করছে রে কলকল
রাগের ছড়ি ছিপের বাড়ি খেলে হবি রসাতল
কত রসিক জ্বেলে জাল ফেলে
প্রাণ লয়ে দিচ্ছে সাঁতার।।

যেয়ে দেখ নদীর কুল, তুই হবি রে ব্যাকুল
ট্যাপায় নিবে আঁধার কেটে, হবি নামাকুল
লালন বলে যেমন আমার
ভ্যাদায় করছে রুই আহার।।

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন