“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে

বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে

ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যর উপর
পোস্তা করে।।

ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোঁড়ায় নাইরে মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড় তুফান হলে পরে।।

ঘরের মূলাধার কুঠরি নয়টা
তাঁর উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।

ঘরে নিচে উপর সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন