“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে

তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন

তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে
তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন।।

তোমার আমার ছিলরে বন্ধু প্রেমেরই বন্ধন
এখন কেন ছাড়িয়া গেলা পরেরই মতন।।

শহরে- বন্দরে ঘুরি পাইতে দরশন
অন্ধের চোখের মণি তুমি সাত রাজারই ধন।।

একবার যদি পাইতাম তোরে করিতাম যতন
অঙ্গতে ছিটাইয়া দিতাম তুলশি চন্দন।।

তোমার আমার ভালবাসা জানে সর্বজন
কয় সালামে মনে হইলে ঝরে দুই নয়ন।।

কথাঃ- বাউল আব্দুস সালাম সরকার
শিল্পীঃ- লতিফ সরকার

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন