“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কি সুন্দর এক গানের পাখি
কি সুন্দর এক গানের পাখি

মন নিয়া সে খেলা করে

কি সুন্দর এক গানের পাখি
মন নিয়া সে খেলা করে।।

দেখতে ভালো, গায় সে ভালো
আরো ভালো লুকায়িত তার অন্তরে।।

পাখিটার চোখে আছে যাদু
পাখিটার মুখে আছে মধু
যখন তখন যারে পুইড়া মারে।।

পাখিটারে দিতে হয় গানের বায়না
তাছাড়া সে কারও বাড়ি যেতে চায়না
ভালোবাসা দিলে পাখি কত কি করে।।

পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা
বিনিময়ে পেয়েছি কতই জ্বালা
তবু সালাম পাখি নিয়া চিন্তা করে।।

কথা এবং সুরঃ- বাউল আব্দুস সালাম সরকার

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন