“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ
মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ
  • Sub Title: বালুচর বেত বন দেখা হত দুইজন মন হত উন্মন দোঁহারি

মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ গুবাক তরুর ঘন-কেয়ারি
বালুচর, বেত বন, দেখা হত দুইজন, মন হত উন্মন দোঁহারি।।
গাছ থেকে টুপটাপ ঝরিত কালো জাম,

জাম খেয়ে চুপচাপ মেঘ পানে চাহিতাম,
গাব নিয়ে কাড়াকাড়ি, ভাব হত, হত আড়ি দুজনে,
আমি ছিনু ধনিকের ছেলে গো।
ছিলে ভুঁইমালিদের তুমি ঝিয়ারি।।

ভুঁইমালিদের ঘরে ভুঁইচম্পার কলি ডুমা-পরা উমা-সম খেলিতে,
আমার দালান-ঘরে- দোতালায় কেন গো উতলা মনে ছায়া ফেলিতে!

সহসা হেরিনু তব বধূরূপ, ভাঙা চালা হাতে তব চালুনি,
পার্শ্বে দামাল ছেলে কাঁদিছে হেরিয়া পান্তভাত আলুনি।
ঘোমটা টানিয়া দিলে আমারে হেরিয়া,
উদাস চোখে এল কালো মেঘ ঘেরিয়া,
তারে চিনিতে কি পেরেছিলে প্রণাম যে করেছিল
কল্যাণী রূপ তব নেহারি’।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

অগ্রপথিক হে সেনাদল
অগ্রপথিক হে সেনাদল

অগ্রপথিক হে সেনাদল

  • Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর
মোর বেদনার কারাগারে জাগো
মোর বেদনার কারাগারে জাগো

মোর বেদনার কারাগারে জাগো

  • Sub Title: অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো হে কৃষ্ণ গিরিধারী
শ্মশান-কালীর নাম শুনে রে
শ্মশান-কালীর নাম শুনে রে

শ্মশান-কালীর নাম শুনে রে

  • Sub Title: মা যে আমার শবের মাঝে শিব জাগায়
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা

স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা

  • Sub Title: অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন