“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল
কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল
  • Sub Title: কে মথিল তব তরে কোন্ সে ব্যথার সিন্ধু-জল

কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল।
কে মথিল তব তরে কোন্ সে ব্যথার সিন্ধু-জল।।
দুয়ার-ভাঙা জাগল জোয়ার বেদনার ওই দরিয়ায়।

আজ ভারতী অশ্রুমতী মধ্যে দুলে টলমল।।

কখন তোমার বাজল বেণু প্রাণের বংশী-বট-ছায়।
মরা গাঙে ভাঙা ঘাটে ঘট ভরে গোপিনীদল।।

বিদ্যুতের বাঁকা হাসি হাসিয়া কালো মেঘে,
আসিলে কে অভিমানী বহায়ে মরুতে ঢল।।

লয়ে হাতে জিয়ন-কাঠি আসিলে কে রূপ-কুমার
উঠল জেগে রূপ-কুমারী আঁধারে ওই ঝলমল।।

আকাশে চকোরী কাঁদে, তড়াগে চাহে কুমুদ,
ঝরুক আঁখির শেফালিকা ছুঁয়ে তব পদতল।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার নয়নে নয়ন রাখি
আমার নয়নে নয়ন রাখি

আমার নয়নে নয়ন রাখি

  • Sub Title: পান করিতে চাও কোন অমিয়
তুমি কি আসিবে না
তুমি কি আসিবে না

তুমি কি আসিবে না

  • Sub Title: বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে যবে হেনা॥
আবার শ্রাবণ এলো ফিরে
আবার শ্রাবণ এলো ফিরে

আবার শ্রাবণ এলো ফিরে

  • Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন