মুর্শিদ আমারে কর পার
তুমি বৈ আর কারে ডাকি
কে আছে দরদি আর।।তোমার নাম ভরসা করি
অকূলে ধরেছি পাড়ি ও
আমি যদি ডুবে মরি
কলঙ্ক হবে তোমার।।একে আমার ভাঙা তরী
ভবসাগরে তুফান ভারি ও
তুমি বিনে নাই কাণ্ডারি
ডুবলে রবি অন্ধকার।।চেয়ে দেখি বেলা গেল
মুর্শিদ আমার উপায় বল ও
জাহাজ-নৌকা ডুবে মরল
না পাইয়া কূল-কিনার।।আবদুল করিম দীনহীনে
ডাকে তোমায় আকুল প্রাণে ও
তরাইয়া লও নিজগুণে
হয়ে তুমি কর্ণধার।।
মুর্শিদ আমারে কর পার
- Sub Title: তুমি বৈ আর কারে ডাকি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 90
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও শ্যাম রসবিন্দাবনে আও না কেনে
- Sub Title: রাসবিন্দাবনে
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
- Sub Title: রে সুবল সখা-
ভাঙ্গল খেলা সন্ধ্যা বেলা
- Sub Title: শেষে এল আগে গেল সুবোধ ছেলে খেলা জিতে
এত গৌরব কর কি লইয়া রে
- Sub Title: বড়াই কর কী লইয়া
আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে
- Sub Title: জনম দুক্ষিনী রাধা জানি কি জান না রে?
অবনীতে উদয় নদীয়াতে গউর নিতাই
- Sub Title: পাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
কুলে লও আমারে ভবের মায়া ছাড়িয়া
- Sub Title: ভবের মায়া ছাড়িয়া
পাকে গাউছে ভাণ্ডারী সুলতান মওলানা
- Sub Title: খালেক মালেক তুমি রহিম রব্বানা
ভজ ওরে মন শ্ৰীকৃষ্ণ চৈতন্য
- Sub Title: নিত্যানন্দ রায়
আমাদের দেখ কেমন জয়
- Sub Title: গাউসে বাবার নাম জপে যে, সে হয় অক্ষয়
কৃপাসিন্ধু দীনবন্ধু
- Sub Title: নামটি তোমার সংসারে
কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে
- Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
বাংলা
English 