নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
ও মন মাঝি রে-
ওই যে দেখো নদীর পাড়ে কান্দে কে বসিয়া।।ও মন মাঝি রে-
বহু দিন হয় ওই ঘাটেতে কাদি যে বসিয়া
কত নৌকা যায় আসে উজান ভাটি দিয়া।।ও মন মাঝি রে-
কোথা হইতে আইলে, কোথায় যাও রে নৌকা বাইয়া
মনপ্রাণ নেও কাড়িয়া মোহন গান শুনাইয়া।।ও মন মাঝি রে-
হাইলের বৈঠা সাবধান করে ধরিও ঘুরাইয়া
ঘাটেতে লাগাইয়া নৌকা যাও আমায় দেখিয়া।।ও মন মাঝি রে-
ডাক দিলে শুনো না তোমার পাষাণ বান্ধা হিয়া
দুর্বিন শাহ কয় নিষ্ঠুর হইলে দুঃখিনী জানিয়া।।
নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
- Sub Title: ও মন মাঝি রে-
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 20
বাউল গান এর নতুন প্রবন্ধ
রজনী পোহাইল, চলেছে যাত্রীদল
- Sub Title: আকাশ পূরিল কলরবে
অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই
- Sub Title: আমার মন মজিল কইগো আমার মন মজিল কই
সেই কালা চাঁদ নদে এসেছে
- Sub Title: ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই
- Sub Title: একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই
আমাদের স্বাধীন পাকিস্তান
- Sub Title: আমাদের স্বাধীন পাকিস্তান
তোমা ছাড়া বলো কবে রাই
- Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লে
- Sub Title: শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে
প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে গো
- Sub Title: প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে
নূতন পথের পথিক হয়ে আসে, পুরাতন সাথি
- Sub Title: মিলন-উষায় ঘোমটা খসায় চিরবিরহের রাতি
এসো এসো এসো প্রাণের উৎসবে
- Sub Title: দক্ষিণবায়ুর বেণুরবে
সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
- Sub Title: তুমি জানো আমার বেদন আর বলিব কারে
এবারের দুর্দশার কথা
- Sub Title: কইতে মনে লাগে ব্যথা
বাংলা
English 
Comments