“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

না জানিয়া ডুব দিও না
না জানিয়া ডুব দিও না
  • Sub Title: ওই মায়া সাগরে

না জানিয়া ডুব দিও না
ওই মায়া সাগরে
কত মাঝির ভরা খাইল
মারা পড়িয়া নদীর চক্করে।।

নদীর জোয়ার আসে যখন
লাল কালা সবুজ বরণ
অষ্ট কুম্ভীর নয় অজগর
ছয় কাছিমে খেলা করে।।

মুতি আছে শুক্তির ভিতর
চৌদিগে আছে অজগর
তুলতে গেলে খাবে চক্কর
ধরবে ঘাড়ে কাম কুম্ভীরে।।

রাজ হংসের ভাব ধরিয়া
নদীতে ডুব দাও না যাইয়া
ভিতরেতে নল ঢুকাইয়া
তোনো মতি সন্ধান করে।।

‘লুলু মারজান’ যখন ফাটে
র্বিন শাহ কয় জোয়ার ছোটে
কাম পাহাড়ের ধাক্কার চোটে
মণিলাল পাথর ঝরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গুরু আমার উপায় বল না
গুরু আমার উপায় বল না

গুরু আমার উপায় বল না

  • Sub Title: (আমার) দুঃখে দুঃখে জনম গেল সুখ বুঝি আর দিলায় না
কালা রে তোর রং কালা
কালা রে তোর রং কালা

কালা রে তোর রং কালা

  • Sub Title: প্ৰাণ দিলে প্ৰাণ মিশে নারে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন