“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জগতের পুরোহিত তুমি
জগতের পুরোহিত তুমি
  • Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে

জগতের পুরোহিত তুমি- তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে।
ফুলে ফুলে করে কোলাকুলি, গলাগলি অরুণে উষায়।

মেঘ দেখে মেঘ ছুটে আসে, তারাটি তারার পানে চায়।
পূর্ণ হল তোমার নিয়ম, প্রভু হে, তোমারি হল জয়-
তোমার কৃপায় এক হল আজি এই যুগলহৃদয়।
যে হাতে দিয়েছ তুমি বেঁধে শশধরে ধরার প্রণয়ে
সেই হাতে বাঁধিয়াছ তুমি এই দুটি হৃদয়ে হৃদয়ে।
জগত গাহিছে জয়-জয়, উঠেছে হরষকোলাহল,
প্রেমের বাতাস বহিতেছে- ছুটিতেছে প্রেমপরিমল।
পাখিরা গাও গো গান, কহো বায়ু চরাচরময়-
মহেশের প্রেমের জগতে প্রেমের হইল আজি জয়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওই মহামানব আসে
ওই মহামানব আসে

ওই মহামানব আসে

  • Sub Title: দিকে দিকে রোমাঞ্চ লাগে
হৃদয়-আবরণ খুলে গেল
হৃদয়-আবরণ খুলে গেল

হৃদয়-আবরণ খুলে গেল

  • Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে
তারে দেহে গো আনি
তারে দেহে গো আনি

তারে দেহে গো আনি

  • Sub Title: ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী
আমরা নূতন প্রাণের চর হা হা
আমরা নূতন প্রাণের চর হা হা

আমরা নূতন প্রাণের চর হা হা

  • Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন