আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন-
পদে পদে হয়, পিতা, চরণস্খলন।।
রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে।কেন হেরি মাঝে মাঝে ভ্রূকুটি ভীষণ।।
ক্ষুদ্র আমাদের ‘পরে করিয়ো না রোষ-
স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ!
শতবার লও তুলে, শতবার পড়ি ভুলে-
কী আর করিতে পারে দুর্বল যে জন।।পৃথ্বীর ধূলিতে, দেব, মোদের ভবন-
পৃথীর ধূলিতে অন্ধ মোদের নয়ন।
জন্মিয়াছি শিশু হয়ে, খেলা করি ধূলি লয়ে-
মোদের অভয় দাও দুর্বলশরণ।।একবার ভ্রম হলে আর কি লবে না কোলে,
অমনি কি দূরে তুমি করিবে গমন।
তা হলে যে আর কভু উঠিতে নারিব প্রভু
ভূমিতলে চিরদিন রব অচেতন।।
আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন
- Sub Title: পদে পদে হয় পিতা চরণস্খলন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 9
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
বৃথা তুই কাহার পরে করিস অভিমান
- Sub Title: পাষাণ-প্রতিমা সে-যে হৃদয় পাষাণ
তরী আমার হঠাৎ ডুবে যায়
- Sub Title: কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়
বিনতি করি কাতরে গউরচান গুণমণি
- Sub Title: একবার আইস আমারে জানিয়া দুখিনী
কুক্ষণে প্ৰাণ সজনী গেলাম কদমতলা
- Sub Title: সে অবধি আমার মন হইয়াছে উতলা ধু
আনন্দধারা বহিছে ভুবনে
- Sub Title: দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে
যদি শালের বন হ’ত শালার বোন
- Sub Title: আর কনে বউ হতো ঐ গৃহেরই কোণ!
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালে
- Sub Title: দোলে মন দোলে অকারণ হরষে
হরি নাম যত্ন করে হৃদয় মাঝে রাখবে মন
- Sub Title: ও নাম গলদ করলে হারিয়ে যাবে
যায় দিন, শ্রাবণদিন যায়
- Sub Title: আঁধারিল মন মোর আশঙ্কায়
আজি মর্মরধ্বনি কেন জাগিল রে
- Sub Title: মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে
অচেনা এক জংলা পাখি
- Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
সহজে অধর মানুষ না যায় ধরা
- Sub Title: হতে হবে জ্যান্তে মরা
বাংলা
English 
Comments