“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব
শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব
  • Sub Title: আমাদের ঝরিছে নয়ন আমাদের ফাটিছে হৃদয়

শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়-
আমাদের ঝরিছে নয়ন, আমাদের ফাটিছে হৃদয়।।
চিরদিন আঁধার না রয়- রবি উঠে, নিশি দূর হয়-

এ দেশের মাথার উপরে এ নিশীথ হবে না কি ক্ষয়।
চিরদিন ঝরিবে নয়ন? চিরদিন ফাটিবে হৃদয়?।
মরমে লুকানো কত দুখ, ঢাকিয়া রয়েছি ম্লান মুখ-
কাঁদিবার নাই অবসর- কথা নাই, শুধু ফাটে বুক।
সঙ্কোচে ম্রিয়মাণ প্রাণ, দশ দিশি বিভীষিকাময়-
হেন হীন দীনহীন দেশে বুঝি তব হবে না আলয়।
চিরদিন ঝরিবে নয়ন, চিরদিন ফাটিবে হৃদয়।।
কোনো কালে তুলিব কি মাথা।। জাগিবে কি অচেতন প্রাণ।
ভারতের প্রভাতগগনে উঠিবে কি তব জয়গান।
আশ্বাসবচন কোনো ঠাঁই কোনোদিন শুনিতে না পাই-
শুনিতে তোমার বাণী তাই মোরা সবে রয়েছি চাহিয়া।
বলো, প্রভু, মুছিবে এ আঁখি, চিরদিন ফাটিবে না হিয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরা অকারণে চঞ্চল
ওরা অকারণে চঞ্চল

ওরা অকারণে চঞ্চল

  • Sub Title: ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল
কই হল মোর মাছ ধরা
কই হল মোর মাছ ধরা

কই হল মোর মাছ ধরা

  • Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে

মম অন্তর উদাসে

  • Sub Title: পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে
এমন মানবজনম আর কি হবে
এমন মানবজনম আর কি হবে

এমন মানব জনম আর কি হবে

  • Sub Title: মন যা করো ত্বরায় করো এই ভবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন