একি অন্ধকার এ ভারতভূমি!
বুঝি, পিতা, তারে ছেড়ে গেছ তুমি।
প্রতি পলে পলে ডুবে রসাতলে- কে তারে উদ্ধার করিবে।।চারি দিকে চাই, নাহি হেরি গতি। নাহি যে আশ্রয়, অসহায় অতি।
আজি এ আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে।
তুমি চাও পিতা, ঘুচাও এ দুখ। অভাগা দেশেরে হোয়ো না বিমুখ-
নহিলে আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে।দেখো চেয়ে তব সহস্র সন্তান লাজে নতশির, ভয়ে কম্পমান,
কাঁদিছে সহিছে শত অপমান- লাজ মান আর থাকে না।
হীনতা লয়েছে মাথায় তুলিয়া, তোমারেও তাই গিয়াছে ভুলিয়া,
দয়াময় ব’লে আকুলহৃদয়ে তোমারেও তারা ডাকে না।
তুমি চাও পিতা, তুমি চাও চাও। এ হীনতা-পাপ এ দুঃখ ঘুচাও।
ললাটের কলঙ্ক মুছাও মুছাও- নহিলে এ দেশ থাকে না।তুমি যবে ছিলে এ পুণ্যভবনে কী সৌরভসুধা বহিত পবনে,
কী আনন্দগান উঠিত গগনে, কী প্রতিভাজ্যোতি ঝলিত।
ভারত-অরণ্যে ঋষিদের গান অনন্তসদনে করিত প্রয়াণ-
তোমারে চাহিয়া পুণ্যপথ দিয়া সকলে মিলিয়া চলিত।
আজি কী হয়েছে! চাও পিতা, চাও।। এ তাপ এ পাপ এ দুখ ঘুচাও।
মোরা তো রয়েছি তোমারি সন্তান
যদিও হয়েছি পতিত।।
একি অন্ধকার এ ভারতভূমি
- Sub Title: বুঝি পিতা তারে ছেড়ে গেছ তুমি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
- Sub Title: লয়ে আহত প্রাণ একা গান গাহি
স্বপ্নে দেখেছি ভারত-জননী
- Sub Title: তুই যেন রাজরাজেশ্বরী
মন কার কথা ভেবে এমন উদাস করে
- Sub Title: দেখেছি ভোরবেলাতে স্বপ্নে কারে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
- Sub Title: আমরা ভেবে করব কী
জিন্দা পীর আগে ধরোরে
- Sub Title: দেখে শমন যাক ফিরে
করিয়ে বিবির নিহার রসুল আমার
- Sub Title: কই ভুলেছেন রাব্বানা
মানুষ তারে চিন রে ভাইবে দেখ
- Sub Title: আট কুঠারী ষোল তালা মধ্যে হীরার দ্বার
কি আচানক সৈন্ন্যাসী একজন গো
- Sub Title: আমি তার নাম জানি না
জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায়
- Sub Title: এমন নিষ্ঠুর বন্ধু রাধাকে জ্বালায়
আজি কোন্ সুরে বাঁধিব দিন-অবসান-বেলারে
- Sub Title: দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে-
ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
- Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
বাংলা
English 
Comments