সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’
দুষিয়া তাহারে রুষিয়া কহি, ‘যাও!’
সখী ওলো সখী, সত্য করিয়া বলি, তবু সে গেল না চলি।দাঁড়ালো সমুখে; কহিনু তাহারে, ‘সরো!’
ধরিল দু হাত; কহিনু, ‘আহা, কী কর!’
সখী ওলো সখী, মিছে না কহিব তোরে, তবু ছাড়িল না মোরেশ্রুতিমূলে মুখ আনিল সে মিছিমিছি।
নয়ন বাঁকায়ে কহিনু তাহারে, ‘ছি ছি!’
সখী ওলো সখী, কহি লো শপথ ক’রে তবু সে গেল না স’রে।অধরে কপোল পরশ করিল তবু।
কাঁপিয়া কহিনু, ‘এমন দেখি নি কভু।’
সখী ওলো সখী, একি তার বিবেচনা, তবু মুখ ফিরালো না।আপন মালাটি আমারে পরায়ে দিল।
কহিনু তাহারে, ‘মালায় কী কাজ ছিল!’
সখী ওলো সখী, নাহি তার লাজ ভয়, মিছে তারে অনুনয়।।আমার মালাটি চলিল গলায় লয়ে।
চাহি তার পানে রহিনু অবাক হয়ে।
সখী ওলো সখী, ভাসিতেছি আঁখিনীরে- কেন সে এল না ফিরে।
সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’
- Sub Title: দুষিয়া তাহারে রুষিয়া কহি ‘যাও!’
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
হে নূতন, দেখা দিক আর-বার
- Sub Title: দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ
যেখানে রূপের প্রভা নয়ন-লোভ
- Sub Title: সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা
নিশিতে স্বপন দেখলাম
- Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
চরণ পাই যেন অন্তিমকালে
- Sub Title: ফেলো না দূর অধম বলে
সজনি সই বল গো তোরা কই গেলে কোথায় পাই
- Sub Title: প্ৰাণ বন্ধু মনোচোরা ধু
পিরীতি অমূল্যনিধি
- Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
- Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি
- Sub Title: আইবো করি কই আমারে রাখিলো লালসাই
মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ
- Sub Title: মন রে- লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে-
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
- Sub Title: এই দুনিয়া মায়াজালে বান্ধা
কী সুখ পাইলে আমারে ভুলিয়া
- Sub Title: বন্ধু বিনোদিয়া
বাংলা
English 
Comments