“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাছে তার যাই যদি কত যেন পায় নিধি
কাছে তার যাই যদি কত যেন পায় নিধি
  • Sub Title: তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না

কাছে তার যাই যদি কত যেন পায় নিধি,
তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না।
কখনো বা মৃদু হেসে আদর করিতে এসে

সহসা শরমে বাধে, মন উঠে উঠে না।
রোষের ছলনা করি দূরে যাই, চাই ফিরি-
চরণ-বারণ-তরে উঠে-উঠে উঠে না।
কাতর নিশ্বাস ফেলি আকুল নয়ন মেলি
চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না।
যখন ঘুমায়ে থাকি মুখপানে মেলি আঁখি
চাহি থাকে, দেখি দেখি সাধ যেন মিটে না।
সহসা উঠিলে জাগি তখন কিসের লাগি
শরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না।
লাজময়ী, তোর চেয়ে দেখি নি লাজুক মেয়ে,
প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

না গো, এই যে ধুলা আমার না
না গো, এই যে ধুলা আমার না

না গো, এই যে ধুলা আমার না

  • Sub Title: তোমার ধুলার ধরার ‘পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে
দিনের বিচার করো
দিনের বিচার করো

দিনের বিচার করো

  • Sub Title: দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর
গোলাপ ফুল ফুটিয়ে আছে
গোলাপ ফুল ফুটিয়ে আছে

গোলাপ ফুল ফুটিয়ে আছে

  • Sub Title: ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে

  • Sub Title: আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন