“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জ্বল্‌ জ্বল্‌ চিতা, দ্বিগুণ দ্বিগুণ
জ্বল্‌ জ্বল্‌ চিতা, দ্বিগুণ দ্বিগুণ
  • Sub Title: পরান সঁপিবে বিধবা বালা

জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ-
পরান সঁপিবে বিধবা বালা।
জ্বলুক জ্বলুক চিতার আগুন,

জুড়াবে এখনি প্রাণের জ্বালা।।
শোন্ রে যবন, শোন্ রে তোরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে
সাক্ষী র’লেন দেবতা তার-
এর প্রতিফল ভুগিতে হবে।।
দেখ্ রে জগৎ, মেলিয়ে নয়ন,
দেখ্ রে চন্দ্রমা, দেখ্ রে গগন,
স্বর্গ হতে সব দেখো দেবগণ-
জলদ্-অক্ষরে রাখো গো লিখে।
স্পর্ধিত যবন, তোরাও দেখ্ রে,
সতীত্ব-রতন করিতে রক্ষণ
রাজপুত-সতী আজিকে কেমন
সঁপিছে পরান অনলশিখে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

  • Sub Title: ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা
হরে রাম হরে বলছে মধুর স্বরে
হরে রাম হরে বলছে মধুর স্বরে

হরে রাম হরে বলছে মধুর স্বরে

  • Sub Title: ষোল নাম বত্ৰিশ অক্ষর গুরু দিলা মোরে নিজে কৃপা করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন