কো তুঁহু বোলবি মোয়!
হৃদয়-মাহ মঝু জাগসি অনুখন, আঁখ-উপর তুঁহু রচলহি আসন,
অরুণ নয়ন তব মরম-সঙে মমনিমিখ ন অন্তর হোয়।। কো তুঁহু বোলবি মোয়!
হৃদয়কমল তব চরণে টলমল, নয়নযুগল মম উছলে ছলছল
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয়! কো তুঁহু বোলবি মোয়!
বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে
আকুল কাকলি ভুবন ভরল রে,
উতল প্রাণ উতরোয়। কো তুঁহু বোলবি মোয়!
হেরি হাসি তব মধুঋতু ধাওল, শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল
চরণকমলযুগ ছোঁয়। কো তুঁহু বলবি মোয়!
গোপবধুজন বিকশিতযৌবন, পুলকিত যমুনা মুকুলিত উপবন,
নীল নীর-‘পর ধীর সমীরণ,
পলকে প্রাণমন খোয়। কো তুঁহু বোলবি মোয়!
তৃষিত আঁখি তব মুখ-‘পর বিহরই, মধুর পরশ তব, রাধা শিহরই,
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে অপনা খোয়। কো তুঁহু বোলবি মোয়!
‘কো তুঁহু’ ‘কো তুঁহু’ সবজন পুছয়ি, অনুদিন সঘন নয়নজল মুছয়ি,
যাচে ভানু সব সংশয় ঘুচয়ি-
জনম চরণ-‘পর গোয়। কো তুঁহু বোলবি মোয়।।
কো তুঁহু বোলবি মোয়
- Sub Title: হৃদয়-মাহ মঝু জাগসি অনুখন আঁখ-উপর তুঁহু রচলহি আসন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 17
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
হেলে-দুলে বাঁকা কানাইয়া গোকুল চলে
- Sub Title: গোপ-নারী ভুলি স্বজন
বৃন্দে গো আয় গো বৃন্দে শ্যামকে দেখাও আনিয়া
- Sub Title: মনপ্রাণ সদায় ঝুরে তাহার লাগিয়া
যারে ধ্যানে পায় না মহামুনি
- Sub Title: আছে সেই অচিন মানুষ
এই যে সংসারে, প্রভু কও তারে
- Sub Title: অতি কৌশল করে গড়েছে মানুষ
বুঝি ওই সুদূরে ডালি মোরে
- Sub Title: নিশীথেরই সমীরণ হায়- হায়
যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে
- Sub Title: সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
- Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে
শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
- Sub Title: কামরতি রাখলো কোথা
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
- Sub Title: কেন মেঘ আসে হৃদয়-আকাশে তোমারে দেখিতে দেয় না
সূর্যের আগম পায় যে-জনা
- Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা
আমায় ছ জনায় মিলে পথ দেখায়
- Sub Title: নানা কথার ছলে নানান মুনি বলে সংশয়ে তাই দুলি হে
ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্, লাগল যে দোল
- Sub Title: স্থলে জলে বনতলে লাগল যে দোল
বাংলা
English 
Comments