প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
কী উচ্ছ্বাসে
ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা।ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা
প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি
‘এসেছে কি– এসেছে কি।’আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে
কী উচ্ছ্বাসে
নাচের মাতন লাগল শিরীষ-ডালে
স্বর্গপুরের কোন্ নূপুরের তালে।
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, ‘শুনাও দেখি
আসে নি কি- আসে নি কি।’আবার কখন এমনি দিনেই ফাগুন মাসে
কী আশ্বাসে
ডালগুলি তার রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণ-শব্দে মেতে।
প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় কী বিশ্বাসে,
‘সে কি আসে- সে কি আসে।।’প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে
কী আশ্বাসে,
‘হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,
নিমেষ-গণন হয় নি কি মোর সারা।’
প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো-
‘সে কি এল- সে কি এল।’
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
- Sub Title: কী উচ্ছ্বাসে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 15
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাঘ ফাল্গুন চৈত্র মাসে ভাটি এলাকায়
- Sub Title: আনন্দ মেলা হয় বিভিন্ন জায়গায়
ও বিশাখা সই গো
- Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া
ভালোমানুষ নই রে মোরা ভালো মানুষ নই
- Sub Title: গুণের মধ্যে ওই আমাদের গুণের মধ্যে ওই
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: ধৈর্য ধরো অন্তরায়
সমুখে শান্তিপারাবার
- Sub Title: ভাসাও তরণী হে কর্ণধার
মাধবী বনে বন্ধু ছিল সই লো
- Sub Title: বন্ধু আমার কেলে সোনা
কোন খানদানে নবিজী মুরিদ হয়
- Sub Title: বল দ্বীন দয়াময়
বাজো রে বাঁশরি, বাজো
- Sub Title: সুন্দরী চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো
পার নিৰ্হেতু সাধনা করিতে
- Sub Title: যাও রে ছেড়ে জরা-মৃত্যু নাই যে দেশেতে
ডুবে দেখ দেখি মন ভবকূপে
- Sub Title: আর কতদিন রাখবা চেপেচুপে
প্ৰাণ নিল গো প্ৰাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে
- Sub Title: বাঁশির সনে মনপ্ৰাণ নিল উদাসীন কইরে
বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না
- Sub Title: তার কাছে আর যেয়ো না যেয়ো না
বাংলা
English 
Comments