নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোর যাস নে ঘরের বাহিরে।।
বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো, আউষের ক্ষেত জলে ভরো-ভরো,কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্ চাহি রে।।
ওই শোনো শোনো পারে যাবে ব’লে কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ, দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ-
দরো-দরো বেগে জলে পড়ি জল ছলো-ছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।।ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলীরে আনো গোহালে
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।।ওগো, আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে।
আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে।
ঝরো-ঝরো ধারে ভিজিবে নিচোল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল-
ওই বেণুবন দোলে ঘন ঘন পথপাশে দেখ্ চাহি রে।।
নীল নবঘনে আষাঢ়গগনে
- Sub Title: ওগো আজ তোর যাস নে ঘরের বাহিরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 22
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমাকে যে বাধঁবে ধরে
- Sub Title: সে কি অমনি হবে
চাল ছানিত্ কামলা চাচা দিলায় না
- Sub Title: মাইয়ে করলা মুরুগ জবো
হেরি আজ শূন্য নিখিল
- Sub Title: প্রিয় তোমারি বিহনে;
প্রেম করে বাড়িল দ্বিগুণ জ্বালা
- Sub Title: ছল করে প্রাণ হরে নিলো কালা
আস্ল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়
- Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়
প্ৰাণ থাকিতে দেখি বন্ধু আসে কিনা আসে
- Sub Title: আসাপথে চাইয়া থাকি মনের অভিলাষে
হীরে লাল জহুরের কুঠি
- Sub Title: আছে এই মানুষ ধড়ে
প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে
- Sub Title: সেই পিরিতি নিত্যি গঙ্গার জল গো প্ৰাণ সই
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
বাজায় বাঁশি ঘনাইয়া ওগো
- Sub Title: নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
- Sub Title: ঘুচেছে তার মনের আঁধার
যাইও না রে বন্ধু, যাইও না
- Sub Title: ভিন্ন বাসিও না
বাংলা
English 
Comments