আমায় ক্ষমোহে ক্ষমো, নমো হে নমো, তোমায় স্মরি, হে নিরুপম,
নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজে।।
আমার সকল দেহের আকুল রবে মন্ত্রহারা তোমার স্তবেডাইনে বামে ছন্দ নামে নবজনমের মাঝে।
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।।একি পরম ব্যথায় পরান কাঁপায়, কাঁপন বক্ষে লাগে।
শাস্তিসাগরে ঢেউ খেলে যায়, সুন্দর তায় জাগে।
আমার সব চেতনা সব বেদনা রচিল এ যে কী আরাধনা-
তোমার পায়ে মোর সাধনা মরে না যেন লাজে।
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।।কানন হতে তুলি নি ফুল, মেলে নি মোরে ফল।
কলস মম শূণ্যসম, ভরি নি তীর্থজল।
আমার তনু তনুতে বাঁধনহারা হৃদয় ঢালে অধরা ধারা-
তোমার চরণে হোক তা সারা পূজার পুণ্য কাজে।
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।।
আমায় ক্ষমোহে ক্ষমো, নমো হে নমো
- Sub Title: নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 60
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি
- Sub Title: চকিত পথে বনে বনে
শুনলো শুনলো বালিকা
- Sub Title: রাখ কুসুমমালিকা
আধাঁর রজনী পোহালো জগত পূরিল পুলকে
- Sub Title: বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলোক ভূলোকে
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
- Sub Title: সে কি আমারি পানে ভুলে পড়িবে না
হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী
- Sub Title: বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়
দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা
- Sub Title: দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে
ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল্ মাটির টানে
- Sub Title: যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে
অনেক দিনের মনের মানুষ যেন এলে কে
- Sub Title: কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে
হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান
- Sub Title: তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান
চলে যায় মরি হায় বসন্তের দিন
- Sub Title: দূর শাখে পিক ডাকে বিরামবিহীন
আমাদের পাকবে না চুল গো
- Sub Title: আমাদের ঝরবে না ফুল গো- মোদের ঝরবে না ফুল
বাংলা
English 