“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কারে সুধাই আজ সে কথা
কারে সুধাই আজ সে কথা
  • Sub Title: কি সাধনে পাবো তারে

কারে সুধাই আজ সে কথা
কি সাধনে পাবো তারে
যে আমার জীবনদাতা।।

শুনতে পাই পাপী-ধার্মিক সবে
ইল্লিন-সিজ্জিনে যাবে।
হেথায় জান সব কয়েদ রবে
তবে অটলপ্রাপ্তির কোন ক্ষমতা।।

ইল্লিন-সিজ্জিন দুঃখ-সুখের ঠাঁই
কোনখানে রেখেছেন গো সাঁই।
হেথা কেন সুখ দুঃখ পাই
কোথাকার ভোগ ভুগি কোথা।।

যদি যখনকার পাপ তখন ভুগি
শিশু কেন হয় গো রোগী।
লালন বলে বোঝ দেখি
কখন হয় শিশুর গুনাহ্ খাতা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

খোদে খোদার প্রেমিক যে জনা
খোদে খোদার প্রেমিক যে জনা

খোদে খোদার প্রেমিক যে জনা

  • Sub Title: মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজন সাধনা
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

  • Sub Title: মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন