সাঁই দরবেশ যারা
আপনারে ফানা করে
অধরে মেশে তারা।।মন যদি আজ হও রে ফকির
লও জেনে সে ফানার ফিকির
ধরা অধরা।
ফানায় ফিকির না জানিলে
ভস্ম মাখা হয় মসকরা।।কূপজলে সে গঙ্গার জল
পড়িলে সে হয় রে মিশাল
উভয় এক ধারা।
তেমনি জেনো ফানার করণ
রূপে রূপ মিলন করা।।মুরশিদ রূপ আর আলেক নূরী
এম মনে কেমনে করি
দুই রূপ নিহারা।
লালন বলে, রূপ সাধনে
হস্ নে যেন ঠিক-হারা।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৭
‘বাংলার বাউল ও বাউল গানে’ ভনিতা এভাবে লেখা হয়েছে:
লালন বলে, রূপ সাধিলে
হোসনে যেন রূপহারা।। – ঐ, পৃ. ১০২
কথান্তর:
সাঁই দরবেশ যারা
আপনারে ফানা করে
অধরে মেশে তারা।।মন যদি হতে চাও ফকির
জানিয়া ফানার ফিকির
ধরা অধরা।
অধরারে না ধরিলে
ধর্ম শেখা মসকরা।।গঙ্গার জল কূপজল নয়
মিশাইলে একজল হয়
উভয় এক ধারা।
তেমনি জেনে ফানার করণ
রূপে রূপ মিলন করা।।মুরশিদ রূপ আর আলেক নবী
দুই রূপেতে এক রূপ হেরি
উভয় এক জোড়া।
লালন বলে, রূপ সাধনে
যেন মনে জ্ঞানহারা।।————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১৫-১৬
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
- Sub Title: আপনারে ফানা করে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে
- Sub Title: সন্ধ্যাতারা তাকায় তারি আলো দেখবে ব’লে
জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায়
- Sub Title: এমন নিষ্ঠুর বন্ধু রাধাকে জ্বালায়
মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ
- Sub Title: মন রে- লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে-
মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে
- Sub Title: আল্লার যার শাফায়াতের আশা উম্মত সবার
গোয়াল ভরা পুষনে ছেলে বাবা বলে ডাকে না
- Sub Title: বাবা বলে ডাকে না
বাসর শয্যা কেনো সাজাইলাম গো
- Sub Title: সখী গো- বড় আশা ছিলো মনে মিশিব প্রাণবন্ধুর সনে
যে জন প্রেমের ভাব যানেনা
- Sub Title: তার সঙ্গে নাই লেনা দেনা
সখি চল যাই অজধ্যাতে
- Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
আহা, চুরের ঘাটে নাও লাগাইয়া
- Sub Title: ঐ নাও যতনে অতি গোপন সাধ রে অমূল্যধন
ভাসিলরে নইদের বাসী আনন্দ সাগরে
- Sub Title: উদয় হইল গৌরচান সুরধনীর তীরে চি
খোদার হাবিব হলেন নাজেল
- Sub Title: খোদার ঘর ওই কাবার পাশে
সুখের নিশিরে বিলয় করি প্রভাত হইও না
- Sub Title: তুমি নারী হইয়ে নারীর কোন বেদন জানি না
বাংলা
English 
Comments