কন্যা লো
রূপের আলো দেখে
শেল বিন্ধিল বুকে
শ্যামলবরণ রূপের কিরণ লো
কন্যা মুচকি হাসি মুখে।।কন্যা লো
জানি না তোমার ঠিকানা
মনে হয় তোমায় অচেনা
জলধারা দেখি গো দুই চক্ষে
কঠিন তোমার মাতা পিতা
জানে না নারীর ব্যথা ঘরে রইল সুখে।।কন্যা লো
আমি পরদেশি নাইয়া
নিত্য আসি নৌকা বাইয়া
পাড়ি দিয়া যাইল ভাটির বাঁকে
অপরূপ ঝিকিমিকি
ধৈর্য ধরে কেমনে থাকি
দেখি ঢেউয়ের ফাঁকে।।কন্যা লো
বুঝি তোমার কঠিন পতি
একা জলে নাই তোর সাথী
কান্দ বইয়া কলসি লইয়া কাখে
দুর্বিন শাহ কয় সব ছাড়িয়া
যাইতাম তোমার সঙ্গী হইয়া
বলুক মন্দ লোকে।।
কন্যা লো
- Sub Title: রূপের আলো দেখে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 178
বাউল গান এর নতুন প্রবন্ধ
হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত
- Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত
এত আলো বিশ্ব মাঝে মুক্ত করে দিলে ঢালি
- Sub Title: তবে কোন্ অপরাধে হরি, ঘোচেনা মনের কালি?
শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না
- Sub Title: পন্থপানে চাইয়া থাকি বন্ধু বিনে কেউ দেখি না
মরি হায় হায় রে গুণগান গাই
- Sub Title: মৌলা বক্স মুন্সি সাহেবের
বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে
- Sub Title: তোমায় ছাড়া রহিব কেমনে চি
প্ৰাণ থাকিতে দেখি বন্ধু আসে কিনা আসে
- Sub Title: আসাপথে চাইয়া থাকি মনের অভিলাষে
কে যাবে গো আয় গউর প্রেমের বাজারে
- Sub Title: প্ৰেমরসের দোকান খুইলে নিতাই ডাকে আয়
যে জন প্রেমের ভাব যানেনা
- Sub Title: তার সঙ্গে নাই লেনা দেনা
খোদার পাক দরগাতে
- Sub Title: খোদার পাক দরগাতে
বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী
- Sub Title: বেছিনে আগুন জ্বালাইল
বাংলা
English