“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: তুমি মাওলা দয়াল দাতা পূর্ণ কর মনস্কাম

সকলি আরম্ভ করি লইয়ে তোমারি নাম,
তুমি মাওলা দয়াল দাতা পূর্ণ কর মনস্কাম।।

তুমি মাওলা জগজ্জামী,
আর কিছু জানি না আমি।
তোমারি হুকুমে চলে আরব আজম রোম শাম।।

আর কেন মক্কাতে যাব,
জমজমেরি জল খাব!
তোমার হাতে দেখছি যখন শরাব তহুরের জাম।।

বাবা তোমায় বেসে ভাল,
বেড়েছে কতো জঞ্জাল,
না বুঝে বেবোঝাগণে করেছে কত বদনাম।।

সংসারে পড়েছে শোর,
ফিরেছে দোহায় তোর,
মৃত্যুশয্যা হতে রোগী তোমার নামে হয় আরাম।।

তুমি হে জগতময়,
করি না বিপদের ভয়।
নাম ধরিয়া পড়ে রবো ধাইলে কি হবে কাম।।

তোমার কৃপার আশে,
আসিয়াছি পরবাসে,
দয়া করি দয়াল মাওলা করিও সফলকাম।।

সদা তোমার নাম স্মরি,
তোমার পায়ে ছজিদা করি।
করিমের কেবলা কাবা বটে মাইজভাণ্ডার ধাম।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আজ নিশি অপরূপ

  • Sub Title: দেখলাম প্রিয়ার, জামালে ইউসুফ
রাধারমণ দত্ত

দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত

  • Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
রাধারমণ দত্ত

দিবস রজনী গো আমি কেমনে গৃহে থাকি

  • Sub Title: শ্যামল বরণ অলক নয়ন পলকেতে দেখি
দুর্বিন শাহ

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে

  • Sub Title: কান্দি ঘাটে বইয়া
রাধারমণ দত্ত

জানিয়া পার কর

  • Sub Title: দয়াল গুরুজী-
তোমারি চরণে করি দুঃখ নিবেদন

তোমারি চরণে করি দুঃখ নিবেদন

  • Sub Title: শান্তি সুখামৃত-অচল-নিকেতন
মাইজভাণ্ডারী গান

রাতুল চরণ দেখব আমি কবে

  • Sub Title: রাতুল চরণ দেখব আমি কবে
লাল পাহাড়ির দেশে যা
লাল পাহাড়ির দেশে যা

লাল পাহাড়ির দেশে যা

  • Sub Title: ও নাগর ইক্কেবারে মানাইছেনা রে
দুর্বিন শাহ

প্রেমজ্বালা সহে না প্রাণে

  • Sub Title: সহিতে নারি হায় কী করি
রাধারমণ দত্ত

বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

  • Sub Title: সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি
মাইজভাণ্ডারী গান

ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য

  • Sub Title: বিচ্ছেদ কঠিন ধিক সঙ্কট মিলন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন