বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি।।আসিয়া এই ভবপুরে আশা ছিল পাব তোমারে
প্রেমবাজারে হবে দেখাদেখি
দাও না দেখা প্রাণসখা কর যে লুকালুকি।।তুমি ঘরের মূল মহাজন সবই তোমার করণকারণ
রিপু ছয়জন তোমার চালাকি
তাই তো তোমার পাই না দেখা একঘরে দুইজন থাকি।।পাগল আবদুল করিম বলে ঠেকছি ভব-মায়াজালে
দয়াল বলে তোমারে ডাকি
দয়া করো কি প্রাণে মারো দেখা দাও একবার দেখি।।
বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
- Sub Title: তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 173
বাউল গান এর নতুন প্রবন্ধ
এমন এক রঙের দেশ আছে
- Sub Title: পাগল বিনা ভালো লোক নাই
বন্ধু শ্যামরায় মাথে দিয়া হাত বল শুনি
- Sub Title: বন্ধুরে জন্মে জন্মে দাসী করি রাকবায়নি আমারে
ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
- Sub Title: কালিন্দীর স্রোতে আমার কলসী গেল ভাইয়া
রইলাম গুরু অকূল সায়রে প্রভু নিরঞ্জন
- Sub Title: ছয় ভাই বাণিজ্যে গেলা আসল ভাঙ্গিয়া খাইলা
ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
- Sub Title: এই দেশে কেন বা তুই আইলে
কারে বুঝাব সখী মম
- Sub Title: কালার সনে প্রেম করি ঘটিল মরণ
তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি
- Sub Title: তুমি আমারে করবায় নাকি
আসিক হাসন রাজা ইয়ে কাহ থা হেয় জকুছ হেয় ছো
- Sub Title: তুই মৌলা জ কুছ হেয় ছো তুই হেয়
মন ছেড়ে দে খুটি নাটি
- Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
আয় বা’ নিলাজে কালা’ রে
- Sub Title: কালা কোন্ ঘাটে ভরিতাম গঙ্গার জল
ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা
- Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী
- Sub Title: মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী চি
বাংলা
English