শোনো গো ললিতা সখি
তারে দিও আনিয়া
বন্ধু প্রাণধন অন্ধের নয়ন
কার প্রেমে রইল ভুলিয়া।।ঠেকাইল পিরিতে ফান্দে
ওই নিষ্ঠুর কালার চান্দে
ছাড়বে না বলিয়া
নিয়া মনপ্রাণ, হইয়া পাষাণ
কেন বা গেল ছাড়িয়া।।মনে লয় তারে পাশরি
অন্তরে ভুলিতে নারী
উঠে রইয়া রইয়া
শ্যামলবরণ রূপের কিরণ
হৃদয়ে রাখছি লেখিয়া।।যারে লাগে যার নয়নে
সে ছাড়া বুঝে না মনে
মরিবে ঝুরিয়া
দুর্বিন শাহ কয় আর কত সয়
জল হারা মীন গেছি হইয়া।।
শোনো গো ললিতা সখি
- Sub Title: তারে দিও আনিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 173
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য
- Sub Title: বিচ্ছেদ কঠিন ধিক সঙ্কট মিলন
বাগে আদম কেয়া করোঁ
- Sub Title: মঁইত না যাওঁগা কহি প্রেম অসি গলে পৈলে
পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি
- Sub Title: পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি
মনাগুনে দগ্ধ হইয়া
- Sub Title: ব্ৰজেশ্বরী রাধা ধুয়া
ঠেকছি ভবে গরিব হইয়া
- Sub Title: আমার ভাঙা বাড়ি
সালাতুল্লাহ্ সালামুল্লাহ্ আলারূহে রসূলিল্লাহ্
- Sub Title: সালাতুল্লাহ্, সালামুল্লাহ্, আলানূরে নবীয়ীল্লাহ্
চল চল চলরে যাই
- Sub Title: প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে
আমার প্রাণ ভোমরা আয় গো
- Sub Title: প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায়
ছাড়িয়া যাইও না বন্ধু রে
- Sub Title: ও বন্ধু আমায় পাশরিয়া
মন ডুবরী প্রেম সাগরী
- Sub Title: সাগর ঢেউ নূতন নূতন ডুম্ব তাঁরি নূতন নূতন
এই ভূবনে দিতে নারে তুলনা
- Sub Title: নূরের পুতুলা বাবা মওলানা
শ্ৰী গৌরাঙ্গের আগমনে কলির ধন্য হইল
- Sub Title: এবার বড় সুদিন আইল
বাংলা
English