পাড়ার লোকে প্রেম করিতে কয় গোপনে তারা না জানে।
আমি চাপিয়া রাখলে ফাটিয়া উঠে, গোপনে রাখি কেমনে।আমার প্রেম সাগরের জল, জোয়ার হয় যখন প্রবল,
কুল ভাসিয়ে জল চলে যায় কেমনে রাখি বল,
তাতে ভাটা হয় না নিত্য জোয়ার জল, চলে যায় উজানে।কারে কই দুঃখের কথা, এমন দরদী কোথা,
বন্ধ্যায় কি বুঝে কোনদিন প্রসবের ব্যথা,
সে বুঝে মোর মনের ব্যথা, যে আছে এই সন্ধানে।প্রেম কি অমূল্য ধন, তা কি জানে অন্যজন,
জহুরী বিহনে হীরা চিনে কি কখন,
রমেশ কয় মাওলার প্রেম কেমনে, জানে সব আশেকানে।
পাড়ার লোকে প্রেম করিতে কয়
- Sub Title: আমি চাপিয়া রাখলে ফাটিয়া উঠে, গোপনে রাখি কেমনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 135
বাউল গান এর নতুন প্রবন্ধ
মান কুলমান সব ছাড়িলাম
- Sub Title: ওই যমুনায় যাইয়া
গৌরচান দয়া কর দেখি
- Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি
সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা
- Sub Title: সরল জানিয়া নাম রাখি সরলা
এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
- Sub Title: রসিক বৈ কেউ জানে না রে কী আছে ভিতরে তার
তোমার বাঁশির সুরে উদাসীন বানাইলায় মোরে রে
- Sub Title: এগো বাঁশির সুরে করিয়াছে পাগল রে-
মোহনমুরালী কোন বনে বাজিল
- Sub Title: শ্রবণ সুরঞ্জিত বংশী নামামৃত
কামিনীর কাম সাগরে মন তুমি নিমগ্ন
- Sub Title: কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন ধু
দুনিয়ার লাগি কান্দি ফির, দুনিয়া নি যাইব সঙ্গে
- Sub Title: কি বুঝিয়া বসিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে
কি কাজ করিলাম চাইয়া, গো সই
- Sub Title: মন চলে না গৃহে যাইতে প্ৰাণবন্ধুরে থইয়া
আল্লা ছাড়িয়ে থাক না, আল্লা বিনে হাসন রাজায় মনে রাখিও না
- Sub Title: আল্লা বিনে হাসন রাজায় মনে রাখিও না
কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার
- Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার
বাংলা
English