মান কুলমান সব ছাড়িলাম
ওই যমুনায় যাইয়া
প্রাণসখি গো
কদম ডালে বসে ডাকে
নিষ্ঠুর কালিয়া।।প্রাণসখি গো
নাম ধরিয়া ডাকে কালায়
বাঁশিটি বাজাইয়া
ডাক শুনিয়া জলে আইলাম
কলসি কাখে নিয়া।।প্রাণসখি গো
জলের ছায়ায় রূপ দেখিয়া
প্রাণ উঠে চমকিয়া
হঠাৎ এসে চিকনকালা
বস্ত্র নিলো কাড়িয়া।।প্রাণসখি গো
নয়ন জলে বুক ভেসে যায়
কান্দিয়া কান্দিয়া
কাঙ্খের কলসি জলের স্রোতে
এমনি যায় ভাসিয়া।।প্রাণসখি গো
মনপ্রাণ কাড়িয়া নিলো
নয়নবাণ মারিয়া
দুর্বিন শাহরই সোনার যৌবন
নিলো ফাঁকি দিয়া।।
মান কুলমান সব ছাড়িলাম
- Sub Title: ওই যমুনায় যাইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 174
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও রূপসী লো, তর রূপে মোরে করিল ফানা
- Sub Title: নাচিয়ে নাচিয়ে হাসন রাজায় গাইতে আছে গানা
প্রিয়ার মহিমা অপার
- Sub Title: আপ্তরূপে গুপ্ত হৈয়ে হৈলা প্রচার
তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
- Sub Title: চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
মন ছেড়ে দে খুটি নাটি
- Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
ঘর বানাইলো রে মালিক মেস্তরি
- Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি
বন্ধুগণ মুক্তি পথে জিকির এবাদত
- Sub Title: হুরে নূরে মানব কুলে জিকির মস্ত নেয়ামত
বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে
- Sub Title: তাপের তাপিনী, প্রেম সোহাগিনী বিলাপী কুহরি প্রিয়া আয় আয়রে
প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে
- Sub Title: সেই পিরিতি নিত্যি গঙ্গার জল গো প্ৰাণ সই
আইস ধনী রতন মন্দিরে
- Sub Title: ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে
দেখে লও কুদরতির শান
- Sub Title: ত্রিজগতের কনয়ন জ্যোতি, দেলা বাবাজান
এই যে সংসারে, প্রভু কও তারে
- Sub Title: অতি কৌশল করে গড়েছে মানুষ
বাংলা
English