সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা
সরল জানিয়া নাম রাখি সরলা।।যেদিন তোমারে প্রথম নয়নে হেরি
সেদিন হতে তোমার কথা ভাবনা করি
পাগল-বেশে ঘুরি ফিরি বাজাই বেহালা।।শুইলে তোমারে সদা স্বপনে দেখি
ঘুম ভাঙ্গিলে মনে হয় সকলি ফাঁকি
আমি তোমার ছবি আঁকি বসে নিরালা।।আমার হয়ে তুমি আমার কাছে আসিলে
আদর করে তোমাকে লইয়া কোলে
সুবাসিত বনফুলে পরাব মালা।।আমি তোমারে কী বলিব প্রিয়া
মনে রেখো গো তুমি আপন জানিয়া
করিমের খবর নিও থাকিতে বেলা।।
সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা
- Sub Title: সরল জানিয়া নাম রাখি সরলা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 175
বাউল গান এর নতুন প্রবন্ধ
হাসন রাজায় বলে, পরিচয় দে রে
- Sub Title: মাটির তলে খেইড় খেলাছ তুই কে রে
খোদা তুমি কুদরতে করিম
- Sub Title: রাখো মারো সবই করো
অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে
- Sub Title: এগো ভক্তিভাবে লাগোও পালা যে কোন সন্ধানে
কানা বগী বড় হলো আজকে যে তার বিয়ে
- Sub Title: বর সেজে তাই বোয়াল এলো ভাঙ্গা নৌকা নিয়ে
আমি পাগলিনী হইলাম যার লাগিয়া
- Sub Title: এগো সে জনারে একেবারে এনে দেখাও না আনিয়া
মানুষ হয়ে চিনলিনা মানুষ
- Sub Title: কোন মানুষ তোর শ্বাসে পথে নিত্য আসে যায়
প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে
- Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
এস মা জগজননী দুৰ্গে দুৰ্গতিনাশিনী
- Sub Title: ভব ভয় বিপদ নাশিনী
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
- Sub Title: জানতে পারে পরমতত্ত্ব
হেইরে গৌরচান্দ গো গেল কুলমান
- Sub Title: তারে তিলেক মাত্র না হেরিলে বাঁচে না পরান
গরিব নেওয়াজ নামটি
- Sub Title: দয়াল খাজা মইনউদ্দিন
ইয়া মোহাম্মদ ছারওয়ারে আলম
- Sub Title: তুম হায় মেরে গড কি ফ্রেন্ড
বাংলা
English