“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে

পরাণ বন্ধু বিনেরে পরাণ আমার যায়,
ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে।

জানে কত ছল চাতুরী,
কারে করে বনাচারী,
কারও নারী, বাড়ী ত্যাজ্য করি রাখে গাছতলায়।

বন্ধু কি মোহিনী জানে
খেলা করে প্রাণে প্রাণে,
কারে ঘর থেকে বাহিরে এনে উলঙ্গ নাচায় রে।

ধরা দিবে আশা দিয়া,
রঙ্গ চায় আড়ালে গিয়া,
কারে পাগল করে রূপ দেখাইয়া হাসায় আর কাঁদায় রে।

রমেশ কয় কি বন্দা হলাম
বন্দেগি সার না করিলাম,
জীন্দেগি খতম করিলাম প্রাণ বন্ধুর আশায় রে।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

প্রাণের মাওলা ঘরে নাই

  • Sub Title: কার নূরী পদ হেরি জুড়াব এই তাপি মন
আমার হল না রে সাধন

আমার হল না রে সাধন

  • Sub Title: আমার পায়ে বেড়ি, হাতে কড়া
শাহ আব্দুল করিম

বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার

  • Sub Title: স্বচক্ষে দেখিলাম যাহা- গরিব হলে দোযখ তাহার
রাধারমণ দত্ত

বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর

  • Sub Title: মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
রাধারমণ দত্ত

যাব না আর জলে সই গো

  • Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে
রাধারমণ দত্ত

বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া

  • Sub Title: সরম-ভরম মানকুলমান সব তোমারে দিয়া
আসিবে হে প্রাণ কেমনে এখানে

আসিবে হে প্রাণ কেমনে এখানে

  • Sub Title: আসিবে হে প্রাণ কেমনে এখানে |

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন