“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: স্বচক্ষে দেখিলাম যাহা- গরিব হলে দোযখ তাহার

বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার
স্বচক্ষে দেখিলাম যাহা- গরিব হলে দোযখ তাহার।।

গরিবের নাই পাকাবাড়ি চেয়ার-টেবিল-টোল-আলমারি
গরিবের নাই পালঙ পিঁড়ি ভাঙা ঘর ভাঙা যে দ্বার।।

সাহেব বাবু গরিবরা নয় কুলি-মজুর গরিবরা হয়
দুঃখ কষ্ট গরিবে সয় করে না জুলুম অত্যাচার।।

ধনীদের আমিরানা বলেন গরিব ভালো না
হারাম-হালাল বোঝে না ধার ধারে না নামাজ-রোজার।।

গরিব হয় খোদার দুশমন, না হলে কি এই জ্বালাতন?
আবদুল করিম বলে রে মন টাকা ভবে হয় মূলাধার।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা

  • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
রাধারমণ দত্ত

বন্ধু রে অবলার বন্ধু যাইও নারে থইয়া

  • Sub Title: ঝাড়ের বাঁশ কাটিয়া রে বন্ধু নদীতে দিলাম বানা
মাইজভাণ্ডারী গান

প্রাণে আর সহেনা

  • Sub Title: হইয়াছি তাপের তাপিনী
কবিয়াল রমেশ শীল

বৃথা যায় জীবন

  • Sub Title: মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন
মাইজভাণ্ডারী গান

আমার আমার বলি সদা

  • Sub Title: আমার বলা আমার মাত্র মিথ্যা রব না
রাধারমণ দত্ত

চল রে সুবল রাই দরশনে

  • Sub Title: ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
রাধারমণ দত্ত

শ্যামের নাগাল পাইলে বন্ধন করি ভাসব যমুনায়

  • Sub Title: ললিতা বিশাখা সখী আয় গো তোরা আয়
মাইজভাণ্ডারী গান

প্রতি বাদ্যে বাজেরে মন- লা এলাহা ইল্লাল্লাহ

  • Sub Title: মন কর্ণ ধৈরে শুন- লা এলাহা ইল্লাল্লাহ
রাধারমণ দত্ত

শ্ৰীরাধার রূপলাবণ্য হরি নব সুতারুণ্য

  • Sub Title: শ্ৰীকৃষ্ণের নয়ন তুলিল
রাধারমণ দত্ত

প্ৰেম করিয়া প্ৰাণে আমায়

  • Sub Title: কোন কথা আছেনি তোমার মনে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন