আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে,
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!
আমায় যারা ভালবাসে বন্ধু ব’লে বক্ষে ধরে, –তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!
আমার আপমান করে যে
মাগো তোরই ইচ্ছা সে যে
আমায় যারা যায় মা ত্যেজে যারা আমার আসে ঘরে,
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী॥আমার ক্ষতি করতে পারে অন্য লোকের সাধ্য কি মা;
দুঃখ যা পাই তোরই সে দান, মাগো সবই তোর মহিমা!
তাই পায়ে কেহ দলে যবে
হেসে সয়ে যাই নীরবে,
কে কারে দুখ্ দেয় মা কবে তোর আদেশ না পেলে পরে
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!
আমায় যারা দেয় মা ব্যথা
- Sub Title: তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 162
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
- Sub Title: আমার নবি মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়
নূরজাহান! নূরজাহান!
- Sub Title: সিন্ধু নদীতে ভেসে
যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল
- Sub Title: হয়নি যাবার বেলা
দশ হাতে ঐ দশ দিকে মা
- Sub Title: ছড়িয়ে এল আনন্দ
প্রিয়তম হে বিদায়
- Sub Title: আর রাখিতে নারি আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়॥
আসিলে কে অতিথি সাঁঝে
- Sub Title: পূজার ফুল ঝরে বন-মাঝে
ঈদের খুশির তুফানে আজ ভাসলো
- Sub Title: এই তুফানে ডুবু ডুবু জমিন ও আসমান
হেরি আজ শূন্য নিখিল
- Sub Title: প্রিয় তোমারি বিহনে;
কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া
- Sub Title: কুহরিল মহুয়া-বনে
ফিরে ফিরে কেন তারই স্মৃতি
- Sub Title: মোরে কাঁদায় নিতি
কেউ ভোলেনা কেউ ভোলে
- Sub Title: অতীত দিনের স্মৃতি
কোয়েলা কুহু কুহু ডাকে
- Sub Title: নব মুকুলিত আমের শাখে
বাংলা
English